ফের যুদ্ধ শুরু হলে অপেক্ষা করছে ‘বড় চমক’: আব্বাস আরাঘচি

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২০ মে ২০২৬, ১০:০৭ এএম

ছবি: সংগৃহীত

ফের যুদ্ধ শুরু হলে বিশ্ব নতুন ধরনের চমক দেখতে পাবে বলে সতর্ক করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।

বুধবার দেওয়া এক বক্তব্যে তিনি বলেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরুর কয়েক মাস পর যুক্তরাষ্ট্রের কংগ্রেস বিলিয়ন ডলার মূল্যের একাধিক যুদ্ধবিমান হারানোর বিষয়টি স্বীকার করেছে।

আব্বাস আরাঘচি দাবি করেন, ইরানের সশস্ত্র বাহিনীই প্রথমবারের মতো বহুল আলোচিত এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিত করতে সক্ষম হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, যুদ্ধ থেকে ইরান যে অভিজ্ঞতা ও জ্ঞান অর্জন করেছে, ভবিষ্যতে আবার যুদ্ধ শুরু হলে সেখানে আরও অনেক বিস্ময় অপেক্ষা করছে।

এদিকে মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের বরাতে জানিয়েছে, ইরানের সর্বশেষ পাল্টা প্রস্তাবে উল্লেখযোগ্য কোনো অগ্রগতি দেখা যায়নি।

প্রতিবেদনে আরও বলা হয়, সোমবার রাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতীয় নিরাপত্তা দলের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে ইরান পরিস্থিতি নিয়ে বৈঠক করেন। বৈঠকে সম্ভাব্য সামরিক পদক্ষেপের বিভিন্ন বিকল্প নিয়ে আলোচনা হয়েছে।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495