কিম জং উনকে টার্গেট করা হলেই পারমাণবিক হামলা চালাবে উত্তর কোরিয়া

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৯ মে ২০২৬, ১১:৪৭ পিএম

ছবি: সংগৃহীত

উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন নিহত বা গুরুতরভাবে অক্ষম হয়ে পড়লে দেশটি স্বয়ংক্রিয়ভাবে পারমাণবিক হামলা চালানোর নীতি গ্রহণ করেছে। সম্প্রতি সংবিধানে সংশোধনী এনে এ বিধান যুক্ত করা হয়েছে বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, গত ২২ মার্চ পিয়ংইয়ংয়ে অনুষ্ঠিত উত্তর কোরিয়ার ১৫তম সুপ্রিম পিপলস অ্যাসেম্বলির প্রথম অধিবেশনে এই সংশোধনী অনুমোদন করা হয়। পরবর্তীতে বিষয়টি দক্ষিণ কোরিয়ার জাতীয় গোয়েন্দা সংস্থা দেশটির শীর্ষ কর্মকর্তাদের অবহিত করে।

নতুন সংশোধিত নীতিতে উল্লেখ করা হয়েছে, উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্রভাণ্ডারের সর্বোচ্চ নিয়ন্ত্রণে থাকবেন কিম জং উন। তবে কোনো বিদেশি হামলায় যদি দেশটির পারমাণবিক কমান্ড ও নিয়ন্ত্রণ ব্যবস্থা হুমকির মুখে পড়ে, তাহলে স্বয়ংক্রিয় ও তাৎক্ষণিকভাবে পারমাণবিক হামলা চালানো হবে।

আন্তর্জাতিক প্রতিবেদনে আরও বলা হয়, ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাম্প্রতিক সামরিক অভিযানে শীর্ষ নেতাদের হত্যার ঘটনার পরিপ্রেক্ষিতে পিয়ংইয়ং এমন সিদ্ধান্ত নিতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিশেষ করে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিসহ কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তার নিহত হওয়ার ঘটনায় উত্তর কোরিয়া তাদের নিরাপত্তা কৌশল পুনর্মূল্যায়ন করছে বলে মনে করা হচ্ছে।

এছাড়া কিম জং উন ব্যক্তিগত নিরাপত্তার বিষয়ে অত্যন্ত সতর্ক থাকেন। তিনি সাধারণত বিমান ব্যবহার এড়িয়ে চলেন এবং সাঁজোয়া ট্রেনে ভ্রমণ করেন। পাশাপাশি সর্বদা তার জন্য কঠোর নিরাপত্তা ব্যবস্থা বজায় রাখা হয়।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495