হরমুজ প্রণালিতে ‘বন্ধু দেশ’ রাশিয়ার জন্য ফি মওকুফ করল ইরান
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৬, ০২:৩২ পিএম
হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের ক্ষেত্রে রাশিয়ার জন্য আরোপিত ফি মওকুফ করেছে ইরান। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা আরআইএ নভোস্তি জানিয়েছে, রাশিয়াসহ কয়েকটি ‘বন্ধুপ্রতিম’ দেশের জন্য এই প্রণালিতে পারাপারের মাশুল বাতিল করা হয়েছে।
মস্কোতে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত কাজেম জালালি বলেন, নির্দিষ্ট কিছু দেশের জন্য এই ছাড় দেওয়া হয়েছে। ভবিষ্যতে এ সিদ্ধান্ত বহাল থাকবে কিনা, সে বিষয়ে এখনো অনিশ্চয়তা রয়েছে।
তিনি আরও জানান, বর্তমানে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বন্ধুত্বপূর্ণ দেশগুলোর জন্য বিশেষ সুবিধা দিচ্ছে, যার মধ্যে রাশিয়াও রয়েছে।
এদিকে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির প্রেক্ষাপটে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের ওপর শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে তেহরান। সূত্র: আল-জাজিরা