দ্রুতগতির ট্রেনের সামনে থেকে শিশুকে ‘বাঁচাল’ গরু, আবেগ ছুঁলেও বাস্তবতা ভিন্ন!

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৬, ০৮:১২ পিএম

ছবি: সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও ইতোমধ্যেই লাখো মানুষকে বিস্মিত করেছে। ভিডিওতে দেখা যায়, একটি ছোট শিশু রেললাইনের একেবারে পাশে দাঁড়িয়ে আছে। ঠিক তখনই পেছন দিক থেকে দ্রুতগতির একটি ট্রেন এগিয়ে আসে। হঠাৎ একটি গরু বা ষাঁড় এসে শিশুটিকে সরিয়ে দিয়ে সম্ভাব্য দুর্ঘটনা থেকে বাঁচায়—এমন দৃশ্যেই আবেগাপ্লুত হয়েছেন অনেক দর্শক।

ভিডিওটি মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম এক্স-এ একটি অ্যাকাউন্ট থেকে শেয়ার করা হয় এবং দ্রুতই তা ভাইরাল হয়ে পড়ে। ইতোমধ্যে এটি ১৬ লাখেরও বেশি বার দেখা হয়েছে। ভিডিওটির ক্যাপশনে বলা হয়, “যখন মানুষ নীরব, তখন একটি প্রাণী দেখালো মানবতা”—যা অনেককে আবেগতাড়িত করে তোলে। ফলে যাচাই-বাছাই ছাড়াই অনেকে এটি ব্যাপকভাবে শেয়ার করেছেন।

তবে অনুসন্ধানে উঠে এসেছে ভিন্ন তথ্য। সংশ্লিষ্ট ভিডিওটি কোনো বাস্তব ঘটনার চিত্র নয়, বরং কৃত্রিমভাবে তৈরি একটি দৃশ্য। এটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং কম্পিউটার জেনারেটেড ইমেজারি (সিজিআই) প্রযুক্তির মাধ্যমে নির্মিত একটি ডিজিটাল বিভ্রম।

বিশেষজ্ঞরা জানিয়েছেন, বর্তমান প্রযুক্তিতে এমন বাস্তবসম্মত ভিডিও সহজেই তৈরি করা সম্ভব, যা সাধারণ মানুষের কাছে সত্য বলে মনে হতে পারে। তাই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কোনো ভিডিও বা তথ্য যাচাই ছাড়া বিশ্বাস বা শেয়ার না করার পরামর্শ দিয়েছেন তারা।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495