হাইতির ঐতিহাসিক দুর্গে পদদলিত হয়ে নিহত ৩০

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৬, ০১:০৩ এএম

ছবি: সংগৃহীত

হাইতির একটি জনপ্রিয় পর্যটনস্থলে পদদলিত হয়ে অন্তত ৩০ জনের মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। শনিবার (১১ এপ্রিল) দেশটির উত্তরাঞ্চলের মিলো শহরে অবস্থিত ঐতিহাসিক সিটাডেল লাফেরিয়া দুর্গে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

ঘটনার পর গভীর শোক প্রকাশ করেছেন হাইতির প্রধানমন্ত্রী অ্যালিক্স দিদিয়ের ফিলস-অ্যামি। তিনি জানান, মিলো শহরের ওই পর্যটনকেন্দ্রে একটি অনুষ্ঠানে বিপুল সংখ্যক তরুণ-তরুণীর উপস্থিতির সময় হঠাৎ পদদলিতের ঘটনা ঘটে।

হাইতির সংস্কৃতি মন্ত্রী ইমানুয়েল মেনার্ড বার্তা সংস্থা এএফপি-কে বলেন, আহতদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে এবং নিখোঁজদের খুঁজতে উদ্ধারকারী দল কাজ করছে।

ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ এই দুর্গটি ফ্রান্সের কাছ থেকে স্বাধীনতা লাভের পর নির্মাণ করা হয়। বিপ্লবী নেতা হেনরি ক্রিস্টোফ স্বাধীনতার পরপরই এটি নির্মাণ করেন। বর্তমানে ইউনেস্কো-এর বিশ্ব ঐতিহ্য তালিকায় অন্তর্ভুক্ত রয়েছে এই স্থাপনাটি।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495