টোল দিয়ে হরমুজ প্রণালীতে চলাচল করা সব জাহাজ ‘অবরোধের’ ঘোষণা ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৬, ১২:৪৯ এএম

ছবি: সংগৃহীত

পাকিস্তানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে অনুষ্ঠিত আলোচনা প্রত্যাশা অনুযায়ী সফল না হওয়ায় হরমুজ প্রণালীকে ঘিরে নতুন করে কড়া বার্তা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

রোববার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি জানান, আলোচনায় বিভিন্ন বিষয়ে অগ্রগতি হলেও সবচেয়ে গুরুত্বপূর্ণ পারমাণবিক ইস্যুতে কোনো সমঝোতায় পৌঁছানো সম্ভব হয়নি।

তিনি বলেন, ভবিষ্যতে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল অবাধ করতে একটি চুক্তির সম্ভাবনা থাকলেও ইরানের বাধার কারণে তা বাস্তবায়ন হচ্ছে না।

এই প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে, হরমুজ প্রণালীতে প্রবেশ বা সেখান থেকে বের হওয়া যেসব জাহাজ ইরানকে টোল দিয়েছে, সেগুলো আন্তর্জাতিক নৌসীমায় আটকে দেওয়ার প্রক্রিয়া শুরু করতে।

একই সঙ্গে ইরান হরমুজ প্রণালীতে যে মাইন বসিয়েছে, তা ধ্বংস করার কথাও উল্লেখ করেন তিনি।

ডোনাল্ড ট্রাম্প আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, যারা এই ‘অবৈধ’ টোল দেবে, তাদের নিরাপদ চলাচল নিশ্চিত করা হবে না। এছাড়া ইরান যদি মার্কিন বা অন্য কোনো দেশের জাহাজে হামলা চালায়, তবে তার কঠোর জবাব দেওয়া হবে।

তিনি জানান, খুব শিগগিরই এই অবরোধ কার্যকর করা হবে। সূত্র: বিবিসি

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495