আয়াতুল্লাহ খামেনির ‘চল্লিশা’র দিনে ইরানের রাজপথে নামবেন লাখো মানুষ

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৬, ০১:২১ পিএম

ছবি: সংগৃহীত

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হওয়ার ৪০তম দিন বা চল্লিশা আজ বুধবার পালিত হচ্ছে। তার সমর্থকরা এ উপলক্ষে ইরানের বিভিন্ন শহরে রাজপথে নামবেন বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

গত ২৮ ফেব্রুয়ারি তেহরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল কর্তৃক চালানো বিমান হামলায় খামেনি নিহত হন। এ ঘটনায় দুটি দেশের বিরুদ্ধে ইরানের প্রতিক্রিয়ায় সামরিক অভিযান শুরু হয়। ইরানে মৃত্যুর ৪০তম দিন ধর্মীয়ভাবে বিশেষ গুরুত্ব বহন করে। এই দিনে প্রার্থনা ও সমবেত মিলন অনুষ্ঠান আয়োজন করা হয়।

খামেনির মৃত্যুর পর তার ছেলে মোজতবা খামেনি নতুন সর্বোচ্চ ধর্মীয় নেতা হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন, যদিও জনসম্মুখে তিনি এখনও উপস্থিত হননি।

এদিনের সঙ্গে কাকতালীয়ভাবে মিলেছে ডোনাল্ড ট্রাম্প এর ঘোষণা অনুযায়ী যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দুই সপ্তাহের যুদ্ধবিরতি। ইরান তাদের ১০ দফা দাবিকে আলোচনার ভিত্তি হিসেবে ব্যবহার করে এই চুক্তিতে সম্মত হয়েছে।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495