হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, দেশে বাড়ছে উদ্বেগ
মফস্বল সংবাদ ডেস্ক
প্রকাশ: ০২ জুন ২০২৬, ০৮:১৫ পিএম
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।
এ নিয়ে দেশে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫৯৪ জনে।
আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। এই পরিসংখ্যান সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত সময়ের।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত হামে নিশ্চিত মৃত্যুর সংখ্যা ৯০ জন। আর হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা ৫০৪ জন।
গত ২৪ ঘণ্টায় নতুন করে ৪২ জনের শরীরে হামের নিশ্চিত সংক্রমণ শনাক্ত হয়েছে। এ পর্যন্ত দেশে নিশ্চিত হামে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯ হাজার ১৩৬ জনে।
একই সময়ে আরও ১ হাজার ২৯২ শিশুর শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। এতে করে দেশে সন্দেহভাজন সংক্রমণের মোট সংখ্যা দাঁড়িয়েছে ৭৩ হাজার ৩৬২ জনে।