মোহনগঞ্জ ইউপির প্রয়াত চেয়ারম্যান আনোয়ার হোসেনের মৃত্যু মামলায় নাম আসায় একে সম্মানহানির অপচেষ্টা উল্লেখ করে নিরপেক্ষ তদন্ত চেয়েছেন জামায়াতের সহযোগী সদস্য ও তরুণ সংগঠক আরিফুল কবির রানা।

হত্যা মামলায় জড়ানোর প্রতিবাদ আরিফুল কবির রানার

মো. সাব্বির মামুন

প্রকাশ: ০২ অক্টোবর ২০২৬, ০৮:৩১ এএম

কুড়িগ্রামের রাজিবপুর উপজেলার মোহনগঞ্জ ইউনিয়ন পরিষদের প্রয়াত চেয়ারম্যান আনোয়ার হোসেনের ('কারেন্ট আনোয়ার') মৃত্যুর ঘটনায় দায়ের করা হত্যা মামলায় আসামি করা হয়েছে এলাকার পরিচিত তরুণ সংগঠক ও জামায়াতে ইসলামীর সহযোগী সদস্য আরিফুল কবির তালুকদার রানাকে। তবে এই মামলাকে 'উদ্দেশ্যপ্রণোদিত' দাবি করে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন তিনি।


​সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে নিজের অবস্থান স্পষ্ট করে আরিফুল কবির রানা জানান, এই অনাকাঙ্ক্ষিত ঘটনার সাথে তাঁর দূরদূরান্তেও কোনো সম্পৃক্ততা নেই। তাঁকে ও তাঁর পরিবারকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন এবং সম্মানহানি করার অসৎ উদ্দেশ্যে এই মামলায় তাঁর নাম জড়িয়ে দেওয়া হয়েছে বলে তিনি মনে করেন।


​এলাকায় একজন পরিচ্ছন্ন তরুণ সংগঠক ও সামাজিক কর্মী হিসেবে পরিচিত রানার ভাষ্য, নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমেই কেবল প্রকৃত ঘটনা উদঘাটিত হতে পারে। তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানিয়েছেন, যেন ঘটনার সঠিক তদন্ত করে প্রকৃত অপরাধীরা আইনের আওতায় আনা হয়।


​আইন ও বিচারব্যবস্থার প্রতি নিজের অগাধ আস্থার কথা উল্লেখ করে তিনি বলেন, "দেশের আইন ও বিচারব্যবস্থার প্রতি আমার পূর্ণ আস্থা ও বিশ্বাস রয়েছে। যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমেই সত্য সবার সামনে প্রকাশিত হবে, ইনশাআল্লাহ। তামার এই কঠিন সময়ে গুজবে কান না দিয়ে সত্যকে জানার আহ্বান জানিয়ে তিনি নিজের ও পরিবারের জন্য এলাকাবাসীর দোয়া কামনা করেছেন।

 


​উল্লেখ্য, সিআইডির দেওয়া নোটিশ অনুযায়ী মোহনগঞ্জ ইউপির প্রয়াত চেয়ারম্যান আনোয়ার হোসেনের মৃত্যুর ঘটনায় দায়ের করা হত্যা মামলায় বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যানসহ ১০ জনকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে, যার মধ্যে আরিফুল কবির তালুকদার রানার নামও রয়েছে।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495