হাসিনা আমলের কিছু কাজ চালিয়ে নেওয়া দরকার: মাহফুজ
মফস্বল সংবাদ ডেস্ক
প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৬, ১১:৫৮ পিএম
ঢাকা কেন্দ্রীয় কারাগার এলাকায় শুরু হওয়া প্রত্নতাত্ত্বিক অনুসন্ধান কার্যক্রম অব্যাহত রাখার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন সাবেক উপদেষ্টা মাহফুজ আলম। শুক্রবার (১৭ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
মাহফুজ আলম বলেন, ওই এলাকায় পার্ক বা জাদুঘর নির্মাণের আগে প্রত্নতাত্ত্বিক অনুসন্ধান সম্পন্ন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি উল্লেখ করেন, আওয়ামী লীগ সরকারের সময় এ সংক্রান্ত কিছু কাজ শুরু হয়েছিল, যা এখনো চালিয়ে নেওয়া উচিত।
তিনি আরও বলেন, ঢাকার ইতিহাস চারশ বছরেরও বেশি পুরনো এ তথ্য প্রমাণের একটি গুরুত্বপূর্ণ সুযোগ রয়েছে এই অনুসন্ধানের মাধ্যমে। এছাড়া নগর উন্নয়ন, পার্ক ও বিনোদন কেন্দ্র গড়ে তোলার পাশাপাশি রাজধানীর ঐতিহ্য সংরক্ষণ করাও সমানভাবে জরুরি বলে মনে করেন তিনি।