অন্তরঙ্গ সম্পর্কের ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগে গ্রেপ্তার মাওলানা মিরাজ
সারাদেশ ডেস্ক
প্রকাশ: ১৮ মে ২০২৬, ০৬:২৩ পিএম
নাটোরের সিংড়া উপজেলায় পর্নোগ্রাফি আইনে দায়ের করা মামলায় মাওলানা মিরাজ আহমেদ নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি উপজেলার গাড়াবাড়ি গ্রামের সুলতান আহমেদের ছেলে।
পুলিশ জানায়, সোমবার সকালে নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্ক গড়ে তুলে গোপনে ভিডিও ধারণ করেন মিরাজ আহমেদ। পরে সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে ভুক্তভোগী নারী সিংড়া থানায় মামলা দায়ের করেন।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, মামলার পর অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার ব্যবহৃত মোবাইল ফোন থেকে ভিডিও ধারণ ও পর্নোগ্রাফি সংশ্লিষ্ট কিছু আলামত জব্দ করা হয়েছে বলে দাবি পুলিশের।
তিনি আরও জানান, ঘটনাটি তদন্তাধীন রয়েছে এবং এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান আছে।