হবিগঞ্জে ট্রাকের পেছনে মোটরসাইকেলের ধাক্কা, বাবা-ছেলের মর্মান্তিক মৃত্যু

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ১৭ মে ২০২৬, ১০:৪৭ এএম

ছবি: সংগৃহীত

হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় বাবা ও ছেলে নিহত হয়েছেন। শনিবার (১৬ মে) রাত ১০টার দিকে হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কের পোদ্দারবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন হবিগঞ্জ পৌর এলাকার সুলতান মাহমুদপুর গ্রামের আব্দুল কাইয়ুম (৫৫) এবং তার ছেলে জাকির হোসেন (২০)।

পুলিশ জানায়, রাতে আব্দুল কাইয়ুম ও তার ছেলে জাকির হোসেন মোটরসাইকেলে ধুলিয়াখালের দিকে যাচ্ছিলেন। পথে পোদ্দারবাড়ি এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে তারা গুরুতর আহত হন।

স্থানীয়রা তাদের উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদ হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের পেছনে ধাক্কা লাগার কারণেই এ দুর্ঘটনা ঘটে।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495