যশোর জেলা যুবলীগের সভাপতি মোস্তফা ফরিদ গ্রেপ্তার
সারাদেশ ডেস্ক
প্রকাশ: ১৭ মে ২০২৬, ১০:২৮ এএম
যশোর জেলা যুবলীগের সভাপতি ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।
শনিবার রাত ১০টার দিকে গোয়েন্দা পুলিশ তাকে আটক করে কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করে। বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুম খান।
মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী শহরের অফিসপাড়া এলাকার মৃত আনোয়ার আলী চৌধুরীর ছেলে। তিনি যশোর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং জেলা যুবলীগের সভাপতির দায়িত্ব পালন করছেন।
তবে পরিবারের দাবি, রাতের দিকে শহরের খালধার রোডের বাসা থেকে তাকে নিয়ে যায় পুলিশ।
পুলিশ জানিয়েছে, নাশকতার একাধিক অভিযোগে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুম খান বলেন, বিষয়টি নিয়ে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা কাজ করছেন। বিস্তারিত তথ্য পরে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।