নৌকায় বসা নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় মারামারি, ঘুষিতে একজনের মৃত্যু

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৬, ১০:৪৬ পিএম

ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ায় নৌকায় বসার জায়গা নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় প্রতিপক্ষের কিল-ঘুষির আঘাতে হানিফ মিয়া (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

রোববার (২৬ এপ্রিল) দুপুরে নবীনগর উপজেলার সদর বাজারের মনোবাবু নৌকা ঘাট এলাকায় এই ঘটনা ঘটে। নিহত হানিফ মিয়া উপজেলার পূর্ব ইউনিয়নের বগডহর গ্রামের বাসিন্দা।

স্থানীয়দের তথ্য অনুযায়ী, নৌকায় বসা নিয়ে দুই পক্ষের মধ্যে প্রথমে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়। তখন এক পক্ষের ঘুষির আঘাতে গুরুতর আহত হন হানিফ মিয়া। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে বলে জানা গেছে।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্ত শেষে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495