আজ ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৬, ১২:০৫ পিএম

ছবি: সংগৃহীত

বিদ্যুৎ লাইনের নিরাপত্তা নিশ্চিত করতে গাছের ডালপালা কাটার কাজের কারণে নাটোরের কয়েকটি এলাকায় আজ বুধবার টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

মঙ্গলবার (৭ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ ও গ্রাহকসেবা উন্নত করার লক্ষ্যে নেসকোর বিক্রয় ও বিতরণ বিভাগ, নাটোর দপ্তরের অধীন স্টেশন ফিডার এলাকায় এই কাজ পরিচালিত হবে।

এ কারণে বুধবার (৮ এপ্রিল) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সংশ্লিষ্ট এলাকায় বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বন্ধ রাখা হবে বলে জানানো হয়েছে।

নেসকো কর্তৃপক্ষ জানিয়েছে, বিদ্যুৎ লাইনের পার্শ্ববর্তী গাছের ডালপালা অপসারণের মাধ্যমে ভবিষ্যতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495