ছাত্রদল নেতা নাসির উদ্দিনকে অব্যাহতি

মফস্বল সংবাদ ডেস্ক

প্রকাশ: ১১ মে ২০২৬, ১১:০০ এএম

ছবি: সংগৃহীত

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. নাসির উদ্দিন রনিকে সংগঠনের সব ধরনের পদ থেকে অব্যাহতি দিয়েছে কেন্দ্রীয় ছাত্রদল। সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংগঠনটি।

রোববার (১০ মে) ছাত্রদল কেন্দ্রীয় সংসদের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন টাঙ্গাইল জেলা ছাত্রদলের আহ্বায়ক দুর্জয় হোড় শুভ।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক সিদ্ধান্ত অনুযায়ী ঘাটাইল উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. নাসির উদ্দিন রনিকে সংগঠনের সব পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

এদিকে, ঘাটাইল উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. সোহান খানকে ভারপ্রাপ্ত আহ্বায়কের দায়িত্ব দেওয়া হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। সংগঠনের কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখতে অবিলম্বে এ সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানানো হয়েছে।

এর আগে পৌরশহরের বাসিন্দা শাহিদা বেগম সম্প্রতি ঘাটাইল থানায় মো. নাসির উদ্দিন রনিসহ তার পরিবারের ছয় সদস্যের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। পরে গত বৃহস্পতিবার পুলিশ নাসির উদ্দিন রনি ও তার মা নাজমা বেগমকে আটক করে টাঙ্গাইল আদালতে পাঠায়। আদালত তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

সর্বশেষ তথ্যে জানা গেছে, রোববার নাজমা বেগম জামিন পেলেও নাসির উদ্দিন রনির জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495