জনদুর্ভোগ লাঘবে নিজ উদ্যোগে সড়ক সংস্কার করলেন জামায়াত নেতা মোখলেছুর রহমান

মো. সাব্বির মামুন

প্রকাশ: ২২ এপ্রিল ২০২৬, ১১:২৭ এএম

ছবি: মফস্বল সংবাদ

কুড়িগ্রামের রাজিবপুর উপজেলায় বটতলা থেকে রাজিবপুর বাজারগামী সড়কের দীর্ঘদিনের দুর্ভোগ কিছুটা লাঘব হয়েছে। কাদা ও ভাঙা রাস্তার কারণে প্রতিদিন স্কুলগামী শিশু, রোগী বহনকারী স্বজন এবং খেটে খাওয়া সাধারণ মানুষকে চরম ভোগান্তি পোহাতে হতো। বর্ষা মৌসুমে এ দুর্ভোগ আরও বেড়ে গিয়ে চলাচল প্রায় অচল হয়ে পড়ত।


স্থানীয়দের এ কষ্ট বিবেচনায় নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী ও জামায়াত নেতা প্রভাষক মোঃ মোখলেছুর রহমান নিজ উদ্যোগে ফকিরের দও এলাকায় ইটের শুরকি ফেলে সড়কটি চলাচলের উপযোগী করে দেন। এতে করে এলাকাবাসীর দীর্ঘদিনের ভোগান্তি অনেকাংশে কমেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।


এ বিষয়ে এলাকাবাসী জানান, হঠাৎ করে এমন উদ্যোগ নেওয়ায় তারা স্বস্তি পেয়েছেন এবং প্রতিদিনের যাতায়াতে এখন আগের তুলনায় অনেক সুবিধা হচ্ছে। বিশেষ করে শিক্ষার্থী ও অসুস্থ রোগী পরিবহনের ক্ষেত্রে সড়কটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
স্থানীয়দের মতে, এটি শুধু একটি রাস্তা সংস্কার নয়, বরং মানুষের কষ্ট অনুধাবন করে এগিয়ে আসার একটি বাস্তব উদাহরণ। তারা আশা প্রকাশ করেন, এ ধরনের মানবিক উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


এ সময় রাজিবপুর উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিকে, প্রার্থী মোখলেছুর রহমানের এমন উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন অনেকেই। এলাকাবাসী মনে করছেন, জনসেবামূলক কাজে তার সম্পৃক্ততা ভবিষ্যতে আরও বৃদ্ধি পাবে।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495