মেয়াদ শেষ হওয়ার আগেই মোহনগঞ্জ ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি পরিবর্তন

মো. সাব্বির মামুন

প্রকাশ: ০৪ এপ্রিল ২০২৬, ০৩:২৬ পিএম

ছবি: মফস্বল সংবাদ

কুড়িগ্রামের রাজিবপুর উপজেলার মোহনগঞ্জ ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারি পদে মেয়াদ পূর্ণ হওয়ার আগেই পরিবর্তন আনা হয়েছে। দায়িত্বে থাকা সেক্রেটারির মেয়াদের এখনও প্রায় ৯ মাস বাকি থাকলেও সংগঠনের সিদ্ধান্তে এই পরিবর্তন কার্যকর করা হয়।

নতুন সেক্রেটারি হিসেবে মনোনীত হয়েছেন জাহিদ ইসলাম, যিনি পূর্বে মোহনগঞ্জ ইউনিয়ন যুব বিভাগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
শনিবার সকাল ১১টায় ইউনিয়ন জামায়াতের কার্যালয়ে আয়োজিত এক সভায় তাকে আনুষ্ঠানিকভাবে সেক্রেটারি হিসেবে ঘোষণা করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন মোহনগঞ্জ ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা শেখ মো. আনোয়ার হোসেন। তিনি জানান, উপজেলা কর্মপরিষদের সিদ্ধান্ত অনুযায়ী উপজেলা আমীর এই ঘোষণা দেন।
এ বিষয়ে সাবেক সেক্রেটারি মাওলানা আবু কালাম আজাদ বলেন, সংগঠনের সিদ্ধান্ত মেনেই দায়িত্ব হস্তান্তর করা হয়েছে এবং তিনি নতুন সেক্রেটারির সফলতা কামনা করেন।

উপজেলা সেক্রেটারি গোলাম মোস্তফা বলেন, জামায়াতে ইসলামী একটি পরামর্শভিত্তিক সংগঠন, যেখানে নেতৃত্ব স্থায়ী নয়। সংগঠন যাকে উপযুক্ত মনে করে, তাকেই দায়িত্ব দেওয়া হয়। নতুন দায়িত্বশীলের মাধ্যমে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

নবনিযুক্ত সেক্রেটারি জাহিদ ইসলাম বলেন, “জামায়াতে ইসলামীর দায়িত্ব কেউ নিজে থেকে চাইতে পারে না, আবার অর্পিত দায়িত্ব নিজ ইচ্ছায় ছেড়ে দেওয়ার সুযোগও নেই। আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, আমি চেষ্টা করব মোহনগঞ্জের সংগঠনকে আগের চেয়ে আরও সমৃদ্ধ ও শক্তিশালী করতে। এজন্য ইউনিয়নের প্রতিটি ইউনিট ও ওয়ার্ডের দায়িত্বশীলদের সহযোগিতা প্রয়োজন।”
তিনি আরও জানান, সংগঠনকে গতিশীল করতে মিডিয়া বিভাগ ও তরুণ প্রজন্মের অংশগ্রহণ বাড়ানো হবে। পাশাপাশি সাধারণ মানুষের মতামত ও অভিযোগ গ্রহণের জন্য একটি প্ল্যাটফর্ম চালুর পরিকল্পনাও রয়েছে।

স্থানীয় নেতা নাছির হোসেন বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি গতিশীল ও পরামর্শ ভিত্তিক সংগঠন। পরামর্শ সভার সিদ্ধান্তক্রমে নেতৃত্বের পরিবর্তন আনে। জামায়াতে ইসলামীতে নেতৃত্ব কখনই ফিক্সড না, সংগঠন যাকে যেখানে যোগ্য বা উপযুক্ত মনে করে সেখানেই তাকে পরামর্শের ভিত্তিতে দায়িত্ব দেয়। সংগঠন মনে করেছে যে নতুন দায়িত্বশীল আসলে কাজের গতি বৃদ্ধি পাবে তাই দায়িত্বশীল চেঞ্জ করে নতুন দায়িত্বশীল দিয়েছে।
১২ বছরের পর মোহনগঞ্জে নতুন সেক্রেটারি দায়িত্বভার গ্রহণ করলেন।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495