আওয়ামী লীগের নেতাকর্মীদের জন্য বিএনপিই একমাত্র নিরাপদ দল: রাশেদ খান

মফস্বল সংবাদ ডেস্কক

প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ১১:১৮ পিএম

ছবি: সংগৃহীত

ঝিনাইদহ-৪ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও গণঅধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন, এই নির্বাচনে আওয়ামী লীগ না থাকলেও তাদের নেতাকর্মীদের জন্য বিএনপিই একমাত্র নিরাপদ দল। তিনি জানান, আওয়ামী লীগের ভোটাররা এখন ধানের শীষ প্রতীকে ভোট দেবেন।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) জেলা সদর উপজেলার পান্নাতলা বাজারে নির্বাচনী গণসংযোগ শেষে তিনি এসব কথা বলেন। রাশেদ খান বলেন, ‘আমরা তো জামায়াত সম্পর্কে জানি। তাদের একটাই পুঁজি, দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাতে যাবে—এটাই তাদের মন্ত্র। জামায়াত নেতারা মনে করেন জান্নাত তাদের পৈতৃক সম্পত্তি। তবে এটি বাস্তব নয়।’

তিনি আরও বলেন, ‘জামায়াতের নেতাকর্মীরা, ভোট চাইলে মানুষের কাছে যান, কিন্তু দেশের ধর্মপ্রাণ জনগণকে বিভ্রান্ত করবেন না। তাদের এই আচরণ জনমনে নেতিবাচক প্রতিক্রিয়া তৈরি করেছে। রাজনীতিতে ধর্মের ব্যবহার বন্ধ করুন।’

এ সময় নির্বাচনী গণসংযোগে কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম হামিদসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495