নির্বাচনে জয়ী হলে জনগণকে সঙ্গে নিয়ে অপরাধ দমন কররো: মামুনুল হক
মফস্বল সংবাদ ডেস্কক
প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৬, ০২:১৮ পিএম
বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক বলেছেন, আগামী নির্বাচনে জয়ী হলে ঢাকা-১৩ আসনে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি নির্মূলে জনগণকে সঙ্গে নিয়ে কার্যক্রম চালানো হবে।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) নির্বাচনী প্রচারণা শুরুর আগে তিনি এই ঘোষণা দেন। এ সময় তিনি জুলাই সংবিধান সংশোধনের আলোকে দেশের উন্নয়নে গণভোটে সকলকে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানান।
সংক্ষিপ্ত বক্তব্যে আল্লামা মামুনুল হক তার প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগও করেন। একই সঙ্গে তিনি আইনশৃঙ্খলা বাহিনী ও নির্বাচন কমিশনের প্রতি আরও কঠোর ভূমিকা পালনের আহ্বান জানান।
উল্লেখ্য, জামায়াতে ইসলামী সমর্থিত ১১ দলীয় জোটের প্রার্থী আল্লামা মামুনুল হক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৩ আসনে রিকশা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।