শাহবাগে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আগুন

মফস্বল সংবাদ ডেস্কক

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৫, ১২:১২ পিএম

শাহবাগে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আগুন। ছবি: সংগৃহীত

রাজধানীর শাহবাগে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) একটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট।

বুধবার (২৬ নভেম্বর) বেলা ১১টা ১৪ মিনিটের দিকে বিশ্ববিদ্যালয়ের একটি ভবনে হঠাৎ আগুন দেখা দেয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের জনসংযোগ বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা তালহা বিন জসিম জানান, আগুন লাগার সংবাদ পাওয়ার পরপরই সাতটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ করে যাচ্ছে বলে জানান তিনি।

এদিকে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়টি পিজি হাসপাতাল নামেও পরিচিত।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495