ঈদে ২৪ ঘণ্টা খোলা থাকবে দেশের সব ফিলিং স্টেশন

মফস্বল সংবাদ ডেস্ক

প্রকাশ: ১৮ মে ২০২৬, ০৬:৪৪ পিএম

ছবি: সংগৃহীত

ঈদুল আযহা উপলক্ষে ঘরমুখো মানুষের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে দেশের সব সিএনজি ফিলিং স্টেশন ২৪ ঘণ্টা খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। টানা ১৩ দিন এ কার্যক্রম চালু থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সম্প্রতি জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে পেট্রোবাংলার চেয়ারম্যানের কাছে এ সংক্রান্ত নির্দেশনা পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, ঈদকে কেন্দ্র করে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে জ্বালানি সরবরাহ নিশ্চিত করা জরুরি। এজন্য ঈদের দিনসহ আগের ৭ দিন এবং পরের ৫ দিন দেশের সব সিএনজি ফিলিং স্টেশন সার্বক্ষণিক খোলা রাখতে হবে।

সে অনুযায়ী আগামী ২১ মে থেকে ২ জুন পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে।

এদিকে রোজার ঈদের মতো এবারও কোরবানির ঈদে দীর্ঘ ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা। সরকার ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত টানা ছুটি ঘোষণা করেছে। তবে ঈদের ছুটির আগে ২৩ ও ২৪ মে সরকারি অফিস খোলা থাকবে বলে মন্ত্রিসভার সিদ্ধান্তে জানানো হয়েছে।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495