নাসিরউদ্দীনের পাটোয়ারীর গালি শুনে আমরা অভ্যস্ত: সিইসি

মফস্বল সংবাদ ডেস্ক

প্রকাশ: ১৮ মে ২০২৬, ০৬:১৬ পিএম

ছবি: সংগৃহীত

নির্বাচন কমিশনকে নিয়ে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দীন পাটোয়ারীর সমালোচনার জবাবে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন বলেছেন, নাসিরুদ্দীনের এমন বক্তব্যে তারা অভ্যস্ত।

সোমবার রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ উপলক্ষে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সিইসি বলেন, নাসিরুদ্দীন পাটোয়ারী প্রায়ই নির্বাচন কমিশনের সঙ্গে দেখা করতেন। কিন্তু দেখা করে দরজার বাইরে গিয়েই কমিশনকে গালিগালাজ করতেন। তাই তার এমন বক্তব্য নতুন কিছু নয়।

তিনি বলেন, অনেকের কাছে এসব মন্তব্য নতুন মনে হতে পারে, তবে এতে তিনি সামান্যও মনঃক্ষুণ্ণ নন। তার ভাষায়, শুধু প্রশংসা করলে সঠিক মূল্যায়ন হয় না। নাসিরুদ্দীন নিজের দৃষ্টিভঙ্গি থেকে যা বিশ্বাস করেন, সেটাই বলেছেন। আর এটিই গণতন্ত্রের সৌন্দর্য।

প্রধান নির্বাচন কমিশনার আরও বলেন, অতীতে একপক্ষীয় প্রশংসা করতে গিয়েই দেশের ক্ষতি হয়েছে। শুধু একজনের প্রশংসা করতে গিয়ে দেশকে কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

জাতীয় নির্বাচনের অভিজ্ঞতা তুলে ধরে সিইসি বলেন, সরকারের সহযোগিতা ছাড়া নির্বাচন পরিচালনা প্রায় অসম্ভব। তবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা উপদেষ্টা পরিষদকে স্পষ্টভাবে নির্বাচন কমিশনের কাজে হস্তক্ষেপ না করার নির্দেশ দিয়েছিলেন। একই সঙ্গে তারা নির্বাচন কমিশনকে পূর্ণ সমর্থন দিয়েছেন বলেও জানান তিনি।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495