আন্দোলনের চাপে ঠিকমতো কাজ করতে পারেনি অন্তর্বর্তী সরকার
মফস্বল সংবাদ ডেস্ক
প্রকাশ: ১৫ মে ২০২৬, ০৮:৩৯ পিএম
আন্দোলনের নামে অন্তর্বর্তী সরকারকে নানা সময় চাপে রাখা হয়েছিল বলে মন্তব্য করেছেন সরকারের সাবেক দুই উপদেষ্টা। তাদের দাবি, ধারাবাহিক আন্দোলনের কারণে সরকার অনেক ক্ষেত্রেই স্বাভাবিকভাবে দায়িত্ব পালন করতে পারেনি।
এক বেসরকারি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন সাবেক উপদেষ্টা ফরিদা আখতার ও সালেহ উদ্দিন আহমেদ।
ফরিদা আখতার বলেন, অনেক সময় সচিবালয়ে বিকেল ৫টার পরও তারা বের হতে পারতেন না। কারণ ভবনের নিচে আন্দোলন চলত। তিনি বলেন, “তখন মনে হতো, এসব আন্দোলনের মাধ্যমে অন্তর্বর্তী সরকারকে চাপের মধ্যে রাখা হচ্ছে।”
অন্যদিকে সালেহ উদ্দিন আহমেদ বলেন, সরকারে দায়িত্ব পালনকালে তারা প্রায় ৬০০ থেকে এক হাজারের মতো আন্দোলন দেখেছেন। তার ভাষ্য, তখন থেকেই তারা বুঝতে পেরেছিলেন, এসব কর্মসূচির পেছনে কোনো না কোনো চাপ সৃষ্টিকারী গোষ্ঠী সক্রিয় ছিল।