কথিত প্রশ্নফাঁসের প্রচারণাটি স্রেফ গুজব: শিক্ষামন্ত্রী

মফস্বল সংবাদ ডেস্ক

প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৬, ১১:২৪ পিএম

ছবি: সংগৃহীত

চলমান এসএসসি পরীক্ষার প্রশ্নফাঁস সংক্রান্ত অভিযোগকে সম্পূর্ণ গুজব ও ভিত্তিহীন বলে দাবি করে তা দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

তিনি বলেন, প্রশ্নফাঁস নিয়ে যে প্রচারণা চালানো হচ্ছে তা ইতোমধ্যেই সন্দেহাতীতভাবে মিথ্যা প্রমাণিত হয়েছে। একই সঙ্গে কোনো ধরনের যাচাই-বাছাই ছাড়াই এ বিষয়ে বিবৃতি দেওয়ায় জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) সমালোচনা করেন তিনি। তার মতে, এ ধরনের দায়িত্বজ্ঞানহীন পদক্ষেপ নিন্দনীয় ও অত্যন্ত হতাশাজনক।

শনিবার (২৫ এপ্রিল) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী।

এদিকে এর আগে একই দিন ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে কাউন্টার টেররিজম ইউনিটের যুগ্ম কমিশনার মুনশী শাহাবুদ্দীন জানান, এসএসসি পরীক্ষার প্রশ্নফাঁসের নামে প্রতারণার অভিযোগে দেশের বিভিন্ন স্থান থেকে চারজনকে আটক করা হয়েছে।

তিনি আরও জানান, একটি সংঘবদ্ধ চক্র সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্নপত্র বিক্রির নামে দীর্ঘদিন ধরে প্রচারণা চালিয়ে আসছিল। তাদের ফাঁদে পড়ে অনেকেই অর্থের বিনিময়ে প্রশ্নপত্র কিনেছেন, আর এভাবেই বিপুল অর্থ হাতিয়ে নিয়েছে চক্রটি।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495