বাৎসরিক ছুটি বাড়ালো সরকার 

মফস্বল সংবাদ ডেস্ক

প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৬, ১১:১৭ এএম

ছবি: সংগৃহীত

ঐতিহাসিক ৭ নভেম্বরকে আবারও ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ হিসেবে পালনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। পাশাপাশি দিনটিকে ‘ক-শ্রেণিভুক্ত’ দিবস হিসেবে অন্তর্ভুক্ত করে পুনরায় সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সন্ধ্যায় সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়।

বৈঠক শেষে রাত ৮টায় সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, মন্ত্রিসভা ৭ নভেম্বরকে আগের মতোই ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ হিসেবে পুনঃঘোষণার সিদ্ধান্ত নিয়েছে।

মন্ত্রিপরিষদ সচিব আরও বলেন, গত ১৬ বছর ধরে দিবসটি রাষ্ট্রীয়ভাবে পালন করা হয়নি। এখন থেকে দিনটি যথাযথ মর্যাদায় উদযাপন করা হবে এবং এ উপলক্ষে সরকারি ছুটিও বহাল থাকবে।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495