বাংলাদেশিদের জন্য অভিবাসী ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র

মফস্বল সংবাদ ডেস্কক

প্রকাশ: ০২ মার্চ ২০২৬, ১২:৩৪ পিএম

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র বাংলাদেশসহ নির্দিষ্ট কয়েকটি দেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা সাময়িকভাবে স্থগিত করেছে। গত ২১ জানুয়ারি ২০২৬ থেকে এ সিদ্ধান্ত কার্যকর হয়।

সোমবার (২ মার্চ) ঢাকাস্থ মার্কিন দূতাবাস এ বিষয়ে একটি পোস্টের মাধ্যমে নিশ্চিত করেছে।

তারা জানিয়েছে, ২১ জানুয়ারি ২০২৬ থেকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর বাংলাদেশসহ কিছু দেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা স্থগিত করেছে। এ সিদ্ধান্ত শুধু তাদের জন্য প্রযোজ্য হবে যারা যুক্তরাষ্ট্রের সরকারি সহায়তা বেশি পরিমাণে গ্রহণ করেন।

তবে এ স্থগিতাদেশ ভ্রমণ ভিসার ক্ষেত্রে প্রযোজ্য নয়। পাশাপাশি, প্রভাবিত দেশগুলোর নাগরিকরা এখনও অভিবাসী ভিসার আবেদন জমা দিতে পারবেন এবং নির্ধারিত সাক্ষাৎকারেও অংশ নিতে পারবেন।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495