ঢাকাসহ দেশের সব বিভাগে ঝোড়ো বৃষ্টির আভাস

মফস্বল সংবাদ ডেস্ক

প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৬, ১১:১২ এএম

ছবি: সংগৃহীত

ঢাকাসহ দেশের সব বিভাগে আজ শুক্রবার (১৭ এপ্রিল) ঝোড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়ার এমন পরিস্থিতিতে কোথাও কোথাও তীব্র বজ্রপাত এবং বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিও হতে পারে বলে আশঙ্কা করছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

সংস্থাটির ২৪ ঘণ্টার পূর্বাভাসে জানানো হয়েছে, দক্ষিণ বঙ্গোপসাগরে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ বিরাজ করছে। এর বর্ধিতাংশ ভারতের পশ্চিমবঙ্গ ও পার্শ্ববর্তী এলাকায় অবস্থান করছে, যার প্রভাবে দেশের আবহাওয়ায় এই পরিবর্তন দেখা দিতে পারে।

পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার সন্ধ্যার মধ্যে দেশের বিভিন্ন এলাকায় অস্থায়ীভাবে দমকা হাওয়া, বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একইসঙ্গে কিছু এলাকায় শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এই প্রবণতা আগামী কয়েক দিন অব্যাহত থাকতে পারে।

এদিকে তাপমাত্রার বিষয়ে বলা হয়েছে, আজ সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। শনিবার (১৮ এপ্রিল) দিনের তাপমাত্রা আরও কিছুটা বাড়তে পারে, তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495