দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৩ দিনের ছুটি

মফস্বল সংবাদ ডেস্ক

প্রকাশ: ১১ এপ্রিল ২০২৬, ১১:২৩ এএম

ছবি: সংগৃহীত

দেশের প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠানে টানা তিন দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। রোববার (১২ এপ্রিল) থেকে শুরু হয়ে এই ছুটি চলবে মঙ্গলবার (১৪ এপ্রিল) পর্যন্ত।

বার্ষিক ছুটির তালিকা অনুযায়ী জানা যায়, বৈসাবি উৎসব উপলক্ষে রোববার দেশের স্কুল, কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। এরপর সোমবার (১৩ এপ্রিল) চৈত্র সংক্রান্তি উপলক্ষে একদিনের ছুটি নির্ধারিত রয়েছে।

এর পরদিন মঙ্গলবার (১৪ এপ্রিল) বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে আরও একদিনের ছুটি ঘোষণা করা হয়েছে। ফলে টানা তিন দিন দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে।

এর আগে শুক্র ও শনিবার (১০ ও ১১ এপ্রিল) সাপ্তাহিক ছুটি থাকায় সব মিলিয়ে টানা পাঁচ দিনের ছুটিতে যাচ্ছে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495