কারওয়ান বাজারে ঢাবির বাস দুর্ঘটনা, হাসপাতালে ৮ শিক্ষার্থী

মফস্বল সংবাদ ডেস্ক

প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৬, ১২:২৭ পিএম

ছবি: সংগৃহীত

রাজধানীর কারওয়ান বাজার এলাকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বহনকারী একটি বাস দুর্ঘটনার কবলে পড়েছে। এ ঘটনায় বাসে থাকা অন্তত ৮ জন শিক্ষার্থী আহত হয়েছেন।

বুধবার (১৫ এপ্রিল) সকাল ৯টার দিকে কারওয়ান বাজার এক্সপ্রেসওয়ে থেকে নামার সময় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে আহত শিক্ষার্থীদের পরিচয় জানা যায়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের ছাত্র পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহ জানান, এক্সপ্রেসওয়ে থেকে নামার সময় বিশ্ববিদ্যালয়ের বাসটি দুর্ঘটনায় পড়ে। প্রাথমিকভাবে কয়েকজন শিক্ষার্থী আহত হওয়ার খবর পাওয়া গেছে।

তিনি আরও বলেন, আহতদের উদ্ধার করে দ্রুত বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। বিস্তারিত তথ্য জানতে তিনি ঘটনাস্থল ও হাসপাতালের দিকে যাচ্ছেন বলেও জানান।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495